crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

স্মরণসভা শুরুতে জুলাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে জুলাই শহিদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতি তুলে ধরেন। বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”

তিনি আরও বলেন, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুলাই শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আবারও আন্দোলনের নামে বো’মা মারলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

আবারও আন্দোলনের নামে বো’মা মারলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

মহেশপুরের সেই কোটিপতি নাইটগার্ড তরিকুলের দৌড়ঝাপ শুরু

পবিত্র ইদ- উল- ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ১০ কারখানা বন্ধ

রংপুরে পুলিশের নির্যাতনে তাজুলের মৃত্যু

রংপুরে মায়ের হত্যার বিচার চেয়ে সন্তানের সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বুথ’এর উদ্বোধন

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!