crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাম্প্রদায়িক স’হিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের সাত দফা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি গোপল চন্দ্র সরকার।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষষের সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সূত্রধর, উপজেলা হরিজন ঐক্য পরিষদের সহ-সভাপতি কাজল বাশপর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহারে ১. সং’খ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, ২. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, ৩. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, ৪. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, ৫. অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন, ৬. পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন, ৭. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতিসহ সাত দফা বাস্তবায়নে তাদের প্রতি অনুরোধ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সাংবাদিকদের উপহার দিল সেনাবাহিনী

বিএনপি নেতার জানাযার নামাজে কুমিল্লা-৫ আসনের এমপি

বিএনপি নেতার জানাযার নামাজে কুমিল্লা-৫ আসনের এমপি

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো—নেটওয়ার্কিং, অর্থায়ন ও ট্রেড পোর্টালের সুযোগ-সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিকের মর্মান্তিক ‘মৃত্যু’

আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

চা শিল্পের বিকাশ ও সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী