crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।

গ্রেপ্তার নারী মোরশেদা আক্তার (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দশত জালিয়া পাড়া এলাকায় মো. মেরাজ মিয়ার সুমাইয়া জিপসাম ও আর সিসি ডিজাইনের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘শ্যামল ছায়া’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মোরশেদা আক্তারকে আটক করে তার কাছ থেকে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত মোরশেদা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে বেনারসি পল্লীতে বেনারসি ও জামদানি বেচাকেনার ধুম

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৯

আ’লীগ থেকে নতুন করে টিকিট পেলেন যাঁরা

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত যাঁরা

ঝিনাইদহে সিও এবং এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হজে যাওয়ার সর্বনিম্ন বয়স ১৫ নির্ধারণ

জামালপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৬১জন

নাসিরনগর হাসপাতালের কর্মচারী করোনায় আক্রান্ত

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী