crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ সদরের বগাদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা সদরের বগাদিয়া তালতলা ৮ নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবিয়া আক্তার (৩৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবিয়া আক্তার প্রতিদিনের মতো সকালে তার একমাত্র ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে রান্না করছিলেন। রান্নার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক চুলায় হঠাৎ শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয় বলে এলাকাবাসীর ধারণা।

প্রতিবেশীরা জানান, পাশের বাড়ির একজন নারী প্রথমে চিৎকার শুনে দৌঁড়ে এসে রুবিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান। পরে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জানা গেছে, ছয় মাস আগে রুবিয়া আক্তারের স্বামী মারা যান। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি সংসারের সব দায়িত্ব একা সামলাচ্ছিলেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

রংপুরে দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার

নাসিরনগরে করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ ২০২১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার, চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি মিজান

ঢাবিতে ভর্তি জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থী বহিষ্কৃার