crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

 

মো : কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার গুনধর খয়রত হাওরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস, করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার মুকশেদুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মর্জিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আজমীর রহমান আকাশ, উপসহকারী কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার (গুনধর) মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

কৃষক সমাবেশে উপস্থিত কৃষকরা নিজেদের সমস্যা তুলে ধরেন এবং কৃষিবিদরা অত্যন্ত সহজ সাবলীল ‍উপস্থাপনের মাধ্যমে সমাধানের পথ দেখান।

সমাবেশে মুকশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুল রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ বলেন, ‘আমরা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সারাদেশের কৃষকদের ৮০ভাগ ধান পাকলেই কেটে ফেলার তাগিদ দিয়েছি এবং সারাদেশের কৃষকদের কম্বাইনড হারভেস্টার প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া আছে। দেশের কোথাও শ্রমিক সংকট হলে করোনাকালীন আমরা যেভাবে ট্রাকে করে শ্রমিক পাঠিয়ে ছিলাম এবারও প্রয়োজনে তা করব।’

সমাবেশ শেষে ধান কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের তদারকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতেও স্বাস্থ্যসেবা সচল

খুটাখালীর প্রফেসর মোঃ নাজের আর নেই

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত-১,আটক-৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আর কত মানুষ প্রতারিত হলে আইনের আওতায় আনা হবে প্রতারক মো. আতিকুর রহমানকে ?

কুষ্টিয়ায় র‍্যাব এর বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ জেড এম সম্রাট আটক