crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জের “শিপন কম্পিউটারে” দু:সাহসিক চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৯, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের বৃহতম কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান “শিপন কম্পিউটারে” এক দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে শহরের মেইন বাস্ট্যান্ডের লস্কার টাওয়ার এর দ্বিতীয় তলায় এ চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের প্রায় ১৪/১৫ টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ দুই লক্ষাধিক টাকা, বেশ কয়েকটি স্মার্ট ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে চুরি হওয়া মালামালের সব হিসাব পাওয়া যায়নি।

শিপন কম্পিউটারের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম শিপন জানান, প্রতি দিনের ন্যায় তিনি সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান দোকানে লাগানো সব তালা ভাঙা। তিনি আরো জানান, চোরেরা তিনতলার ওপরের শ্রীঘরের দরজা ভেঙে তার দ্বিতলায় কম্পিউটারে দোকানে প্রবেশ করে। এ সময় দ্বিতীয় তলার লাগানো সম্মুখের সিসি ক্যামেরা চোরেরা প্রথমে ভেঙে ফেলে।এরপর একেক করে দোকান ও গোডাউনের তালা ভেঙে ফেলে। তারা দোকানের মধ্যে প্রবেশ করে লকার ভেঙে নগদ দুই লক্ষাধিক টাকাসহ বেশ কয়েকটি স্মার্ট ফোন ও বাটন ফোন নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে চুরি হওয়া মালামালের হিসেব দিতে পারেননি। চোরেরা তালা ভাঙার জন্য ব্যবহৃত দুইটি লোহার রড, ২টি লাইট, ১টি চাকু তিনতলার ছাদে ফেলে রেখে যায়। পরে পুলিশ এসে আলামত হিসেবে সেগুলি জব্দ করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানার এসআই ইব্রাহীম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গেছেন। পুলিশ কিছু আলামত উদ্ধার করেছে। এজাহার পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিবন্ধী রাশেদকে বাঁচাতে চিকিৎসার আকুতি পরিবারের

ঝিনাইদহে লাইকি ও টিকটকারীরা রয়েছে পুলিশের টার্গেটে

হোমনায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা, ১৬ জনের জেল-জরিমানা

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭৮

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজন গ্রেফতার

পুঠিয়ায় অবৈধ পুকুর খনন বন্ধে মধ্যরাতে ইউএনও’র অভিযান

ফুলপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

রংপুরে পারিবারিক কলহের জেরে অন্ত:সত্ত্বা স্ত্রীসহ ২ শিশু সন্তান খুন, ঘাতক আটক