crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জের বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ১১ জন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০২০ ৪:১৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ির উঠানে গোপন বৈঠক করছিল। এসময় তাদের কাছ থেকে ২টি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, ৪টি লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ^রচাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মো. হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মোঃ বায়েজীদ বোস্তামী। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়ির উঠান থেকে শিবিরের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা মিলিত হয়েছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করুন : এমপি মকবুল

৯ দিন আগে সাইপ্রাসে গিয়ে লাশ হলো কলারোয়া ও ঝিকরগাছার দুই যুবক

হোমনায় করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করল ‘হ্যালো ছাত্রলীগ’

দ্বাদশ জাতীয় নির্বাচনে থাকছে না ইভিএম

লিভার ক্যান্সারে আক্রান্ত  ঘোড়াঘাটের সুজন বাঁচতে  চায়, সাহায্যের প্রয়োজন

হোমনায় ভিজিএফ এর চাল বিতরণ

বিশ্বকাপের ফাইনাল টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

কালিগঞ্জে নরমাল ডেলিভারির পর প্রসূতি সিজারের অভিযোগ !