crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে ভাইয়ের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টা মামলায় ইউপি সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে পড়া গাছ সরানো নিয়ে ভাইয়ের স্ত্রীকে মারধরের ঘটনায় গোলাম সরোয়ার লিটন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক গোলাম সরোয়ার লিটন উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও ছোট পুকুরিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। এ ঘটনায় গত ২৮ মে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সোলাইমান হোসেন। মামলার বিবরণে জানা গেছে, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে নিজেদের জমিতে থাকা মেহগনি গাছ পড়ে যায়। ২১ তারিখ সকালে কাউকে কিছু না বলে ইউপি সদস্য লিটন ও তার ছেলে ইমন পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এসময় বাদীর ছেলে জুলফিকার আলী ও স্ত্রী সাবিনা ইয়াসমিন বাধা দিলে তাদেরকে মেহগনি গাছের ডাল দিয়ে মারধর করে। ইউপি সদস্য গোলাম সরোয়ার সাবিনা ইয়াসমিনের পরিহিত কাপড় টানা-হেচড়া করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে ইউপি সদস্য গোলাম সরোয়ার লিটনকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে রংপুর জেলা যুবলীগের খাবার বিতরণ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

শৈলকুপায় নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট আক্রান্ত ১৬

কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকের মৃত্যু

মহেশপুরে আত্মহত্যাকারী ওহিদুলের পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী

সকল নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য বিশেষ বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ঝিনাইদহে ছাত্র লীগের কালোপতাকা মৌন মিছিল ও সমাবেশ