crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে পুলিশ নিয়ে নিজেই মাদক অভিযানে নামলেন পৌর মেয়র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
পুলিশ নিয়ে নিজেই মাদক উদ্ধার অভিযানে নামলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। সোমবার রাতে আকস্মিকভাবে তিনি পৌর এলাকার বলিদাপাড়া গ্রামে মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালান। এ সময় ১ কেজি গাঁজা ও ইয়াবাসহ পপি খাতুন নামে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন জানান, মাদক বিকিকিনির সংবাদসহ ওই স্থানে অভিযান চালাতে পৌর মেয়র মহোদয় রাত সাড়ে ৮ার দিকে তাকে নিয়ে বলিদাপাড়া গ্রামে এক অভিযানে নামেন। এ সময় ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারি রাজ্জাকের বাড়ী থেকে ১ কেজি ১৬ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, ও গাঁজা মাপের পাল্লাসহ তার স্ত্রী পপিকে আটক করে। পুলিশ জানায়, আটক পপি খাতুন ও তার স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

পৌর মেয়র আশরাফ জানান, তিনি তার পৌর এলাকাকে মাদকমুক্ত করতে চান। এ অনুভূতি থেকেই তিনি নিজে পুলিশ ডেকে অভিযানে গিয়েছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেফতার

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬

হোমনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

ঋণ প্রদানে কোনো অসংগতি ধরা পড়লে ঋণগ্রহীতার দায় বর্তাবে ব্যাংকারের উপর

দাম কমলো এলপি গ্যাসের

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাটে জু‌য়েল‌কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে মোশাররফ হোসেন কলেজের ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী