crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় নতুন বছরে সর্বোচ্চ মৃত্যু ৩১, শনাক্ত ১০০৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৭, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১০০৭ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত এক হাজার ৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭১৮ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি নমুনা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২০ হাজার ৮৭৬টি।

আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৩৪টি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২১ জন পুরুষ আর নারী ১০ জন। তাদের মধ্যে ২৯ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ২০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জন করে মোট ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জন করে মোট ২ জনের বয়স ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন করে মোট ৬ জন রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৭১৮ জনের মধ্যে ৫ হাজার ৮৬৭ জনই পুরুষ এবং ১ হাজার ৮৫১ জন নারী। তাদের মধ্যে ৪ হাজার ২২১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ১ হাজার ৯৫৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯০১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৮৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৬১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৮ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৬ জনের বয়স ছিল ১০ বছরের কম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ভিত্তিতে উপজেলায় সেরা

হোমনার সহকারী কমিশনার তানিয়া ভূঁইয়া করোনায় আক্রান্ত

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

রংপুরে শতবর্ষী কৃষ্ণচুড়া গাছ উপড়ে পড়ে কলেজছাত্রীসহ আহত ১০

হোমনায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-আযহা পালনের আহ্বান জানালেন ইউএনও রুমন দে

বোরোতে ডিজেলে ভ’র্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী

বোরোতে ডিজেলে ভ’র্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : ইঞ্জি.আবদুস সবুর