crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জবি শিক্ষার্থীর ওপর হামলায় শিক্ষক সমিতির প্রতিবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ৮:৫৮ পূর্বাহ্ণ

মোঃ মাসুদ আলম,জবি প্রতিনিধি :

মাদক বিক্রির প্রতিবাদ করায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আব্দুল আলিম ও তার পরিবারের লোকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

একইসঙ্গে উক্ত ঘটনার তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জড়িত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রোববার জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনার যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে।

জানা যায়, গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা গ্রামে মসজিদের পাশে মাদক বিক্রি করছিল কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তখন মাদক বিক্রির প্রতিবাদ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম। উক্ত ঘটনার জের ধরে তার বাবা-মা, ভাই-বোনসহ পুরো পরিবারের ওপর বর্বর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এরপরে গ্রামের বাসিন্দারা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের  প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

এ ঘটনায় শিক্ষার্থী আলিম বাদী হয়ে মাদক ব্যবসায়ী স্বপনসহ ১২ জন হামলাকারীর বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মেঘনায় পূর্ব শত্রুতার জেরে ১ নারীকে কুপিয়ে হত্যা, আহত ৩ , আটক-১

ঝিনাইদহের ক্ষুদে বিজ্ঞানীদের কৃষিভিত্তিক রোবট আবিষ্কার

ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়ায় কৃষক হানিফ খামারুজ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

আন্তর্জাতিক মানের গবেষণাগারের পাশাপাশি দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা হচ্ছে- কৃষিসচিব

আন্তর্জাতিক মানের গবেষণাগারের পাশাপাশি দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা হচ্ছে- কৃষিসচিব

আল্লাহকে সাক্ষী রেখে নির্বাচন কর্মকর্তাদের শপথ করান সিইসি

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ