crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনার সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক>>  মহামারি করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় চলমান পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধি-নিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আজ ১৬ মে মধ্যরাত থেকে বাড়িয়ে আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দফতর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতামুক্ত হবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে।

চলমান এই বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারছে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন চলাচল বন্ধ আছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথমে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল সরকার। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

বিশেষ আমল

তিতাসের গাজীপুরে ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার ঝু’লন্ত লা’শ উদ্ধার

রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার ঝু’লন্ত লা’শ উদ্ধার

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২টি সোনার বারসহ চো-রা-কা-র-বা-রি আটক

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী