crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু। মঙ্গলবার ২৬ জানুয়ারি সকাল ৬.৪৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ারুল ইসলাম মন্টু ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামে মকলেছুর রহমানের ছেলে। গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন। নিহিত মন্টু মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসাবে বিশেষ ভূমিকা রাখেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন। চাকরি জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি তার নিজ এলাকায় মকলেছ-আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

শেরপুরে জেল থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

সমাজ ও রাষ্ট্র থেকে দু’র্নীতি মূলোৎপাটন করা হবে: প্রধানমন্ত্রী

হোমনায় অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন

হোমনার ইউএনও করোনায় আক্রান্ত, সকলের নিকট দোয়া কামনা

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্র জনতার

ঝিনাইদহে পানির অভাবে সোনালী আঁশ এখন কৃষকের গলায় ফাঁস

আড়াইহাজারে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারী ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন