crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করিমগঞ্জে হত্যা করে পুরস্কার পেলেন আব্দুল আউয়াল!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

 

মোহাম্মদ  আবদুর রউফ, করিমগঞ্জ ( কিশোরগঞ্জ):
বুধবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসে ৯৮ ইঁদুর নিধনকারী কৃষক আব্দুল আউয়াল কে পুরস্কৃত করা হয়েছে।

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোকছেদুল হক।

‘ছাত্র-শিক্ষক কৃষক ভাই, ইঁদুর ধমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোকছেদুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিফাত আলম জনি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজিজুল মতিন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ তাজ উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান প্রমুখ। ৩৪ জন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও ৫০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে ইঁদুর নিধনের বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও তথ্য ভিত্তিক আলোচনা করেন।

পুরস্কারপ্রাপ্ত ৩ জন কৃষকের মধ্যে নোয়াবাদের আবদুল আউয়াল, খামার দেহুন্দার হাফিজুল ইসলাম ও নজরুল ইসলাম।

কৃষক আব্দুল আউয়াল বলেন, ‘ইঁদুরের উপদ্রবে সর্বসান্ত হয়ে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তাদের পদ্ধতি অবলম্বন করে ৯৮টি ইঁদুর মারতে সক্ষম হয়েছি। সেকারণে আমাকে পুরস্কৃত করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ইঞ্জি. এম এ মতিন খান

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

হোমনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

খুটাখালীতে বন মোরগ ধরার দায়ে শফিক আটক

খুটাখালীতে বন মোরগ ধরার দায়ে শফিক আটক

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় ১ বছর

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম