crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদকের জন্য মনোনীত বিশিষ্টজনেরা হলেন ভাষা আন্দোলনে মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। শিল্পকলার সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।

এ ছাড়া নৃত্যকলায় শিবলী মহম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তফা ওয়ালীদ (শিমুল মুস্তফা) ও রূপা চক্রবর্তী, চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ, ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) এবং শিক্ষায় অধ্যাপক জিনবোধি ভিক্ষু একুশে পদক পাচ্ছেন।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

ডোমারে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হলেন স্বামী

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৫

ডোমারে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধিদের নিয়ে সচেতনতা মূলক কর্মসুচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নকলায় র‌্যাবের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

বেহেশত ওয়াজিব করে নেওয়ার আমল

কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা জোরদার ও প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা জোরদার ও প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে মানববন্ধন