crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এই মুহূর্তে বন্যা মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই মুহূর্তে বন্যা মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বন্যা মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিও’র কর্তাব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের অব্যশই এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সবাই মিলে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

ড. ইউনূস বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘বন্যা মোকাবিলায় সরকার, এনজিওসহ যারা যারা কাজ করছেন, তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা মোকাবিলার কাজ সমন্বিতভাবে করতে হবে।’

তিনি বলেন, ‘কোটি কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে। তাদের মহৎ উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়েছে ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পরে আরও বেশি কাজ করতে হবে। এসময় বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।’

ছাত্র-জনতার অভুত্থানের মাধ্যমে দেশে দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘তরুণরা আমাদের জন্য মহৎ সুযোগ তৈরি করে দিয়েছে। দ্রুত এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কেবল বন্যা মোকাবিলায় গুরুত্ব দিলে হবে না, কীভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায় সেদিকেও মনোযোগী হতে হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ‘চোরাইমাল’ উদ্ধারসহ দুই ‘চোর’ গ্রেফতার

দৌলতপুরের দত্ত জুয়েলার্সে ডা’কাতির ঘটনায় কু’খ্যাত ডা’কাত গ্রেফতার

শেখ হাসিনার নেতৃত্ব বিদেশি কূটনীতিকদের কাছে বিশ্ব মডেল

শেখ হাসিনার নেতৃত্ব বিদেশি কূটনীতিকদের কাছে বিশ্ব মডেল

পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করে রাখার মামলায় দুই আসামী গ্রেফতার 

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

রংপুরে লকডাউন উপেক্ষা করে মেয়রের নেতৃত্বে জাপার বিক্ষোভ

রংপুর মেডিক্যালে ভয়াবহ অ-গ্নি-কা-ণ্ড

হত্যার রাজনীতি বন্ধে রংপুরে সংহতি সমাবেশ

ঈশ্বরদীতে দু’জনের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজীর উদ্দিনের সহযোগিতায় নিন্মআয়ের মানুষের মাঝে সামগ্রী বিতরণ