crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈদের আগেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে ৬ মাসের উপবৃত্তির টাকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক>> ঈদের আগেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে ছয় মাসের উপবৃত্তির টাকা পাচ্ছে ।  ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তির টাকা পাবে ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী।  একইসঙ্গে জামা-জুতা কেনা বাবদ এককালীন আরও এক হাজার টাকা পাবে তারা।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর উপবৃত্তি কার্যক্রম বন্ধ থাকে। এ সময়ের বকেয়া অর্থ আগামী ১৫ দিনের মধ্যে মায়েদের কাছে পৌঁছে যাবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

প্রাথমিকে উপবৃত্তির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের মায়েদের নগদ অ্যাকাউন্টে বকেয়া ৬ মাসের টাকা যাবে।  অর্থাৎ গতবছরের (২০২০ সাল) জুলাই থেকে ডিসেম্বরের অর্থ এ কিস্তিতে দেওয়া হবে।

তিনি বলেন, যেহেতু বিভিন্ন জায়গায় প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে, তাই আগামী এক সপ্তাহের মধ্যে ৫টি উপজেলায় পাইলটিং করা হবে। এতে যদি সব রিপোর্ট পজিটিভ থাকে তাহলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সারাদেশে উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে।মূলত প্রতারক চক্রের প্রতারণা এড়াতে এ কৌশল। আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গেও আলাপ করেছি। সবার সতর্ক দৃষ্টি রয়েছে।

তিনি আরও জানান, এ বকেয়া ছয় মাসের অর্থ নিরাপদভাবে পাঠানোর পর পরবর্তী তিন মাসের অর্থ পাঠানো হবে। অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের অর্থ পাঠানো হবে। এটি কার্যকর করা হবে আগামী মে থেকে জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে।

করোনার মধ্যে প্রাথমিকের উপবৃত্তি বিতরণের এই প্রকল্প বন্ধ ছিল প্রায় এক বছর। পরে গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডাটাবেজ তৈরি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের কনক কান্তি দাস সভাপতি, জে এম রশিদুল সম্পাদক নির্বাচিত

হালাল ভালবাসা এতো সুন্দর আগে বুঝতে পারি নি: সানা খান

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

মিরপুরের এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের ২৯দিন পর বরিশাল থেকে উদ্ধার

ময়মনসিংহে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

কুষ্টিয়ায় ২৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাকুন্দিয়ায় চু*রি ঠেকাতে পৌর বাজারে সিসি টিভি

হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা