crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসলামপুরের সেই তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার নেপথ্যের রহস্য উদ্ঘাটন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
পুলিশ সুপারের কার্যালয় জামালপুরের সম্মেলন কক্ষে আয়োজিত ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে প্রেস ব্রিফিং এ জামালপুর জেলার পুলিশ সুপার,  নাছির উদ্দিন আহমেদ বলেন ,গত ১২ সেপ্টেম্বর ২০২১ ইসলামপুর থানাধীন সভুকুড়াস্থ দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার তিনজন ছাত্রী মোছাঃ মনিরা আক্তার(১০), মোছাঃ মিম আক্তার(৯) ও মোছাঃ সূর্য বানু (১১) দেরকে মাদ্রাসায় খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে মোছাঃ মনিরার পিতা মোঃ মনোয়ার হোসেন ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে -মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়। পরে  ইসলামপুর থানার একটি চৌকস দলের অক্লান্ত পরিশ্রমে রাজধানীর মুগদা এলাকার মান্ডা বস্তি থেকে নিখোঁজদেরকে উদ্ধার করেন । এরপর আদালতের মাধ্যমে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য , উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পর মাদ্রাসাটির চারজন শিক্ষককে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয় এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়।শিক্ষক ও এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী -জামালপুর জেলার  পুলিশ সুপার,নাছির উদ্দিন আহমেদ এর সার্বক্ষণিক দিকনির্দেশনায় ইসলামপুর সার্কেল এএসপি  মোঃ সুমন মিয়া এবং ওসি ইসলামপুর মোঃ মাজেদুর রহমানের তত্ত্বাবধানে  মামলার আইও এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস দলটি ইসলামপুর রেলস্টেশন হতে সম্ভব্য সকল স্থান পরিদর্শন করে সর্বশেষ রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে নিখোঁজদের দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় রিকশাচালক রাজা মিয়ার তথ্য মতে তাদের উদ্ধার করা হয়।নিখোঁজদের  ইসলামপুর থানায় আনা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের বড় খালাম্মার( মাদ্রাসার মোহতামিমের স্ত্রী) ১০০০ টাকা হারিয়ে গেলে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থীরা তাদের সন্দেহ করে এবং টাকা ফেরত দিতে বলে। সবাই তাদের অন্য দৃষ্টিতে দেখায় তারা নিজেদের কে অসহায় ভেবে মাদ্রাসা থেকে পালানোর পরিকল্পনা করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৌশলে পলায়ন করে জামালপুর কমিউটার ট্রেনে করে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য প্রতিমন্ত্রীর জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনীমূলক বই বিতরণ

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অ’স্ত্রসহ গ্রেফতার-১

ঝিনাইদহের চন্ডিপুর গান্নায় চাঁদার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা জাবেদ

জামালপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়ার তিন পদে ৫৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার: ড. আসিফ নজরুল

সুন্দরগঞ্জে মীনা দিবস উদযাপিত

সুন্দরগঞ্জে মীনা দিবস উদযাপিত

ডোমারে কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন