crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসলামপুর ইউপি নির্বাচনে আ’লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতা খোরশেদুল আলম লেবুর বিকল্প নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২২, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম>>

জামালপুর জেলার ইসলামপুর সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে- দুঃখে পাসে থাকতে চেয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশা ব্যক্ত করলেন সমাজ সেবক দানবীর একজন তরুণ সুশিক্ষিত, ভদ্র, মার্জিত ব্যক্তি ও আওয়ামী লীগের নেতা মো. খোরশেদুল আলম লেবু । এছাড়াও ইউনিয়নের প্রায় সর্বস্তরের নেতাকর্মীদের ও বিভিন্ন গ্রামবাসীর রয়েছে তার প্রতি আকুণ্ঠ সমর্থন। তিনি নিষ্ঠা, সততা,দক্ষতা, ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে সর্বদা নিরলসভাবে ৬ নং ইসলামপুর সদর ইউনিয়নবাসীর ভাগ্যের উন্নয়নে কাজ করতে চান।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার ইসলামপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ এর ৬ নং সদর ইউনিয়নের আওয়ামীলীগ এর বর্তমান সভাপতি সাবেক ছাত্র নেতা মোঃ খোরশেদুল আলম লেবু । ইতিমধ্যেই দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন তিনি। এলাকায় দীর্ঘদিন যাবত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে তার কর্মী ও সমর্থকরা । ৬নং সদর ইউপি নির্বাচনকে ঘিরে এই ইউনিয়নে এবার যোগ্য প্রার্থীতা বাছাই ও মৌন সমর্থন দিয়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ছোট বড় সবার মাঝে।
জানা যায়, মোঃ খোরশেদুল আলম লেবু ৬ নং সদর ইউনিয়নের পচাবলা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম । তার বাবার নাম হাজী মোহাম্মদ মুজিবুর রহমান । পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। মোঃ খোরশেদুল আলম লেবু ১৯৮৭ইং সনে স্কুল ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন। তিনি ১৯৮৭ সনে স্কুল ছাত্র লীগের সভাপতি, ১৯৯২ সনে ইসলামপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ইসলামপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্র লীগ ও যুবলীগের সাবেক সদস্য । পরবর্তী সময়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দীর্ঘদিন মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন । তিনি রাজনীতির পাশাপাশি নিজেকে মানব সেবায় বিলিয়ে দেন। যা তার বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ততাই প্রমাণ দেয়।বৈশ্বিক মহামারি করোনা পরিস্হিতিতে অনেক কর্মহীন পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা। তিনি একাধারে বেশ কিছু সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে ধর্মীয় কাজেও নিয়োজিত রেখেছেন ।বর্তমানে তিনি ডিকলেডুবা পাড়া জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মোল্লা পাড়া বন্যা মুক্ত গোরস্তান কমিটির সম্মানিত সভাপতি। আওয়ামীলীগ নেতা মোঃ খোরশেদুল আলম লেবু বিভিন্ন সমস্যায় বিপদে আপদে সব সময় সদর ইউনিয়ন বাসির পাশে দাঁড়িয়েছেন। জনসেবার পাশাপাশি শিক্ষাবিস্তারেও তার অগ্রণী ভূমিকা রয়েছে । তিনি বর্তমানে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা কমিটির তিন তিনবারের নির্বাচিত সভাপতি পচাবহলা কবিরাজ পাড়া নুরে আয়শা মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি । এ ছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আওয়ামিলীগ নেতা মোঃ খোরশেদুল আলম লেবু যুব সমাজ কে বিষাক্ত মাদকের ছোবল থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত বর্তমানে তিনি পচাবহলা ইয়ং স্টার ক্লাবের সম্মানিত সভাপতি পদে আসীন রয়েছেন দীর্ঘ দিন থেকে।
মোঃ খোরশেদুল আলম লেবু সাংবাদিকদের জানান,আমি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি দলীয় মনোনয়ন প্রদান করেন, তাহলে ৬ নং সদর ইউনিয়নে নৌকার জয় নিশ্চিত করে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইউনিয়নবাসিকে সাথে নিয়ে ৬ নং ইসলামপুর সদর ইউনিয়ন কে বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এসময় তিনি ইউনিয়ন বাসী সকলের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ‘ইয়াবা’সহ গ্রেফতার-১

মির্জাপুরে জন্ম নিবন্ধন ও কাবিন নামা জালিয়াতির অভিযোগে বর-কনের বাবার জরিমানা

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

ডোমারে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

করোনাকালে সাংবাদিকদের সহায়তা শেখ হাসিনার এক অনন্য দৃষ্টান্ত : ড. হাছান মাহমুদ

বন্যার্ত একজন মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

পঞ্চগড়ে ইউপি সদস্যের উপস্থিতিতে গোপনে বাল্য বিয়ে, অভিযোগ মায়ের 

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপির আলোচনাসভা