crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৪, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
ইদের আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়েছে সরকারি চাকরিজীবী অ্যাসোসিয়েশনের ইদ পুনর্মিলনী। দীর্ঘদিন পর সহকর্মীদের মিলনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন, সৃষ্টি হয় এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

তিনি বলেন, ইদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর হোসেন বাদল। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার মাসুদ রানা। তিনি সরকারি চাকরিজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত দায়রা জজ হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম ও হাজী মোহাম্মদ শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা ইদের আনন্দ ভাগাভাগি করেন। পুরো আয়োজনটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-২

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

ডোমারে ঐতিহ্যবাহী শালকি নদী অবৈধ দখলে

ডোমারে সাংবাদিক পাখী’র মায়ের দোয়া মাহফিল

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ  ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ ওবায়দুল কাদের

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শণ

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইদের জামাত জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ মাঠ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান