crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইটনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ইটনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. রায়হানুল ইসলাম।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. বিধানচন্দ্র দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম এবং তামাক নিয়ন্ত্রণ সংগঠন ‘কাইডস’-এর পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য শাহ সারওয়ার জাহান।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের চারটি গ্রুপে ভাগ করে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্ভাব্য করণীয় নির্ধারণ করা হয়। প্রশিক্ষণে তামাকের ক্ষতিকর দিক, আইন প্রয়োগের কৌশল এবং সমন্বিতভাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

পঞ্চগড়ে ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী

ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূল্যে বিক্রির দায়ে ৫ দোকানী আটক

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে শোক দিবস পালনের নির্দেশ

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মদনে ইউএনও’র অভিযানে ৭১২ বস্তা সরকারি চাল উদ্ধার

ঝিনাইদহের সামান্তা সীমান্তে বিজিবি কর্তৃক আটটি ভারতীয় গরু আটক

প্রতিনিধি আবশ্যক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার