crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি- ডিমপি বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২০ ৬:৩২ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:
আসন্ন ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওইখানে আসন্ন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল ইসলাম বলেন,‘ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইসিতে আমাদের একটি ডেলিগেশন টিম যাবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব এবং দাবি দাওয়াগুলো সেই চিঠিতে থাকবে। এছাড়া ও নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনার এবং আইজি প্রিজন বরাবর চিঠি দেওয়া হবে। আর গণমাধ্যমগুলো যাতে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে পারে সে জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দেব এবং আলোচনা করব। সেখানে তিনি আরো উল্লেখ করেন, দুই সিটি নির্বাচন কেন্দ্র করে যাতে কোন এক দলকে প্রাধান্য না দিয়ে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এ নিয়ে নির্বাচন কমিশন, ডিএমপি কমিশনার ও আইজি প্রিজন বরাবর চিঠি দেবে বিএনপি।’
এর আগে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

নাসিরনগরে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

কেএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক ট্রিপল মার্ডার মামলার ঘটনাস্থল পরিদর্শন

মির্জাপুরে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে ৩ উপজেলার জনগণ

নীতি আদর্শের কারণে আ’লীগকে কেউ ধ্বংস করতে পারেনি: প্রধানমন্ত্রী

বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে যে শপথ করাবেন প্রধানমন্ত্রী

মোবাইল ফোনের তেজস্ক্রিয়া মানব দেহের জন্য ক্ষতিকর !

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ডোমারে থানায় আনন্দ উদযাপন