crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আবু সাঈদ হ’ত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হলো আরএমপি কমিশনার ও রংপুরের পুলিশ সুপারকে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১১, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গু’লিতে নি’হত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের হ’ত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মনিরুজ্জামান ও রংপুরের পুলিশ সুপার (এসপি) শাহজাহানকে প্রত্যাহার করা হয়েছে।

গত মাসের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গু’লিতে নি’হত হন আবু সাঈদ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এ ঘটনার পরের দিন, ১৭ জুলাই, তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ছিলেন ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ওসি বিভূতি ভূষণ রায়।

ঘটনার সময় আরএমপি কমিশনার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, ‘একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, তবে তিনি কীভাবে নিহত হয়েছেন, তা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।’

তিনি আরও জানান, ‘বিক্ষোভকারীরা কাছের একটি পুলিশ স্টেশনে আকস্মিক হা’মলা চালায়। এতে কয়েকজন আহত হয় এবং তাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ধাওয়া করলে সং’ঘর্ষ শুরু হয়।’

প্রসঙ্গত, আবু সাঈদের হ’ত্যার ঘটনায় এর আগে দুই পুলিশ সদস্য, রংপুরের তাজহাট থানার এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে মাদক সম্রাজ্ঞী চায়না সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

করোনাভাইরাস নিয়ে নতুন ভয়ানক তথ্য দিলেন গবেষকরা

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ডোমারে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

টেকনাফ মডেল থানার অভিযানে চাঞ্চল্যকর মোস্তাক হ’ত্যার পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৬

এবার নারীর নিরাপত্তায় তৈরি হলো ’লিপস্টিক গান’ !

নেত্রকোনায় কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনাসভা

নেত্রকোনায় কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনাসভা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

২৬ মে স্থাপিত হতে যাচ্ছে রংপুর হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর

২৬ মে স্থাপিত হতে যাচ্ছে রংপুর হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর