crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক চান প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৮, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

 

 

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন  পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন।

কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সফররত প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় সময় রোববার বিকেলে ক্লারিজ হোটেলে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি উত্থাপন করেছেন এবং আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য কমনওয়েলথ থেকে বিভিন্ন পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দিয়েছেন।’

মোমেন আরো জানান, ‘জবাবে কমনওয়েলথ মহাসচিব বলেছেন, তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সাহায্য করতে চান।’

ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, ‘তারা সংস্থার কিছু সদস্য দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করেছেন।’

তিনি বলেন, ‘সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন যে, তারা নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের ফলাফল মেনে নেবে এবং নির্বাচনে হেরে বা জিতলে সহিংসতায় যাবে না।’

মোমেন বলেন, ‘তারা বলেছে যে তারা আমাদেরকে (অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে) সাহায্য করতে চায় এবং আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরাও চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক।’

কমনওয়েলথ মহাসচিবও অতীতের মতো জেলা পর্যায়ে বাংলাদেশের নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘১৯৮১ সালে বাংলাদেশে ফিরে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন ও শক্তিশালী করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে।’

বিএনপি ও জাতীয় পার্টির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তার দল জনগণকে নিয়ে গঠিত হয়েছে, কিছু দল সেনানিবাস থেকে এসেছে।’

মোমেন বলেন, ‘বৈঠকে নির্বাচন ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল কানেক্টিভিটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলাদেশ আগামী জুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিতে চায়। বাংলাদেশ এখন কমনওয়েলথের ব্যবসার সাথে ব্যবসায়ভিত্তিক ইভেন্টে নেতৃত্ব দিচ্ছে। কমনওয়েলথ মহাসচিব এসব বিষয়ে একমত হয়েছেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মালুমঘাট মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লির মৃত্যূ

মালুমঘাট মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লির মৃত্যূ

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮০৯

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!

ক্ষমতা হয়ে গেছে লুটপাটের উৎস : মুজাহিদুল ইসলাম সেলিম

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আইজিপি

এক বছর ধরে মেয়েকে ধর্ষণ লম্পট বাবার !

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে হত্যার চেষ্টা, হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার!

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

তালাকে সালিশি কাউন্সিলের ভূমিকা নিশ্চিতে রুল জারি