crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আখেরি মোনাজাতের মাধ্যমে নীলফামারীর ইজতেমা শেষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০২০ ২:১৩ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ আখেরি মোনাজাতে বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো নীলফামারীর মিনি ইজতেমা।শনিবার(৮ ফেব্রুয়ারি)দুপুরে মোনাজাতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়েছিল ইজতেমা স্থল জেলা সদরের নগর দারোয়ানী সুতা কল মাঠ এলাকা।এ ছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে ছড়িয়ে পড়ে সেই ধ্বনি।৩০ মিনিট হয় সেই আখেরি মোনাজাত।
এতে তাবলিগ জামাতের সুরা সদস্য কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন মোনাজাত পরিচালনা করেন। ইজতেমার মুরব্বি অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোনাজাতে অংশ নিতে ময়দানসহ আশপাশের রাস্তাঘাট, কলকারখানার ছাদ, খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নেন লক্ষাধিক নারী-পুরুষ ।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর তিন দিনব্যাপী এই মিনি ইজতেমা শুরু হয়েছিল। ইজতেমা ও আখেরি মোনাজাত উপলক্ষে লাখো মুসল্লির সমাগম সহজ করতে যান চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় নীলফামারী পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা প্রদান

রংপুর বাসটার্মিনালের আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব

কুমিল্লায় অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ১

চকরিয়ায় ইয়াবাসহ তিন নারী আটক

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহে স্কুল সভাপতির স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

দেশে করোনায় আরও ৫২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭০৭৫

রংপুরে কলেজ ছাত্রী অপহরণের সময় আটক- ৭

ঢাকায় এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা