crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আওয়ামী লীগ সরকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০১৯ ১:৪৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন দেখে। আওয়ামী লীগ সরকার মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া হবে। প্রতিটি গ্রাম শহরে রূপান্তরিত হবে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার মুখের দিকে তাকিয়ে আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ নিয়ে রাজনীতি করি। আমরা মানুষের সেবা করতেই রাজনীতি করি। আমরা বিএনপি- জামাতের মতো তথাকথিত চোর, খুনি, যুদ্ধাপরাধীদের সাথে আঁতাত করে রাজনীতি করি না।
শুক্রবার সন্ধায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে একটি স্কুল উদ্ভোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌরমেয়র রুকনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি একেএম মোজাম্মেল হক তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাচ্চু, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি আলহাজ মোজ্জামেল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, বিদ্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান মেরাজ, ইকরামুল হক লালন, ফারুক আহমেদ পলাশ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফুলপুরে কালবৈশাখীর ছোবল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

ব্রহ্মপুত্র নদের পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ডিমলায় তিন ইউনিয়নের নির্বাচনে ১৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গোমস্তাপুরে তীব্র শীতের রাতে রেলস্টেশনে বৃদ্ধা মাকে ফেলে গেল সন্তানরা !

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারের অনবদ্য সৃষ্টির চিত্র ধারণের প্রশংসা করলেন বনমন্ত্রী

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে অ’স্ত্র, গু’লি ও মা’দকসহ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

মানুষের ভিড়ে জমজমাট ভোলায় কোরবানির পশুরহাটগুলো