crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আইপি-৬ , খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
আইপি-৬ , খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান

 

 

আইপি-৬,  খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান করেছেন।

আজ বৃহস্পতিবার, আইপি-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২২ ডিসেম্বর২০২২ খ্রি. তারিখ বেলা ১০.৩০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন ‘ইশানা নন ওভেন ফেব্রিক্স ইন্ডাস্ট্রিজ লিঃ’ পরিদর্শন এবং ওপেন হাউজ ডে সভায় যোগদান করেন।

এ সময় পুলিশ সুপার কারখানা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। তিনি শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ কারখানা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে অনুরোধ জানান। অহেতুক কোনো প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষ’তি সাধন হতে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন । তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। এছাড়াও, শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার শিল্প প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন।

পরিশেষে, তিনি কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমুহ ও সিসি ক্যামেরাগুলোর অবস্থান এবং শ্রমিকদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ফ্যাক্টরীর ডাইরেক্টর সরজিত রায় পল্লব, জেনারেল ম্যানেজার এস কে এমদাদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ খায়রুজ্জামানসহ  অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে ৪ গণধর্ষণকারী গ্রেফতার

কুমিল্লায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

কুমিল্লায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় এক চিকিৎসকের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি ফ্লোর এর প্রায় সবকিছু ভস্মীভূত

চকরিয়া পৌরসভায় বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি বৈঠক

নাসিরনগরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

হরিণাকুন্ডুতে একই পরিবারের সবাই প্রতিবন্ধী, নেই থাকার ঘর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

দাউদকান্দিতে গণধর্ষণের শিকার যুবতী : আটক ৩

দাউদকান্দিতে গণধর্ষণের শিকার যুবতী : আটক ৩

ঝিনাইদহে করোনা প্রতিরোধে জেলা পুলিশের মাস্ক বিতরণ