crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

 

 

দিলীপ কুমার দাস,  জেলাপ্রতিনিধি,ময়মনসিংহঃ

চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও হাসান মারুফ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গৌরীপুরের (ইউএনও)’র  উপজেলা থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন বেদনাময় চিত্র।

বিদায় কালে ইউএনও হাসান মারুফ বলেন, ‘ভালো থাকুক গৌরীপুর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সব রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে।’

বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

জানা যায়, ২০২০ সালের ১০ আগস্ট এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি ঢাকা জেলায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস ক্যাডারের এ কর্মকর্তা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে যোগদান করেন।
বলা যায় তিনি কখনো নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে মনে করে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেন এবং সেটা সবার চোখেও পড়েছে। প্রায় সপ্তাহব্যাপি উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও সাংবাদিকদের সংগঠন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান হাসান মারুফকে।

যোগদান করার পর থেকেই সরকারি সেবা সর্বসাধারণের দুয়ারে পৌঁছে দিতে নিজেকে নিবেদন করেছেন। গত আড়াই বছরে তিনি তার কর্মের দ্বারা গৌরীপুরের সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। বিশেষকরে করোনা ম’হামারির ভী’তিকর পরিস্থিতিতেও তিনি উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুটে গেছেন সরকারি সাহায্য নিয়ে। বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি মানবিকতার হাত। উপজেলা নির্বাহী কর্মকর্তার দরজা সত্যিকার অর্থেই উন্মুক্ত ছিলো সকলের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরি করেছেন অতি সযতনে।ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারী ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ১০ম ও ১১ তম গ্রেডসহ ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান

সুন্দরগঞ্জে ১০ম ও ১১ তম গ্রেডসহ ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান

পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

গগণমাধ্যম সপ্তাহের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর মফস্বল সাংবাদিক ফোরাম ডিমলার স্মারকলিপি

হোমনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কালীগঞ্জে মাটি কাটার সময় ২০০ বছরের পুরাতন মুদ্রা উদ্ধারে ধুম্রজালের সৃষ্টি

জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চকরিয়ায় পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ পেঁয়াজ ব্যবসায়ীর জ’রিমানা

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে