crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

BMU-তে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেলেন ডা. আলী আকবর সুমন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের অনুপ্রেরণা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) এমডি রেসিডেন্সি প্রোগ্রামে নিউরোলজি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন চিকিৎসক মো. আলী আকবর সুমন।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে তিনি এ সাফল্য অর্জন করেন। চিকিৎসা পেশায় নিজেকে আরও দক্ষ ও বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাঁর এই অর্জন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। নিউরোলজি বিষয়ে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ শেষে একজন দক্ষ, মানবিক ও আদর্শ স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মো. আলী আকবর সুমন দিনাজপুর মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে তিনি সেখানে এমবিবিএস কোর্সে ভর্তি হন। এর আগে তিনি মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে শেকেরহাট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

নিজের এ সাফল্যের অনুভূতি প্রকাশ করে আলী আকবর সুমন জানান, এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর শিক্ষক বাবা-মায়ের দোয়া, ত্যাগ ও অনুপ্রেরণা। পাশাপাশি প্রিয় সহধর্মিণীর ভালোবাসা, সহযোগিতা ও নিরন্তর সাহস জোগানো এবং সহোদরদের পাশে থাকা তাঁর পথচলাকে সহজ করেছে।

তিনি আরও বলেন, পরিবারের সকল সদস্য, শ্রদ্ধেয় শিক্ষক, সিনিয়র, জুনিয়র, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা, উৎসাহ ও সহযোগিতা তাঁকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ভবিষ্যতে যেন একজন দক্ষ, মানবিক ও আদর্শ নিউরোলজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন।

তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও চিকিৎসা পেশায় আরও সাফল্য কামনা করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২জুয়ারীর ১৫ দিনের জেল

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ভিত্তিতে উপজেলায় সেরা

ডিসিদের রিটার্নিং অফিসার করা অসাংবিধানিক: বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধনে বক্তারা

জামালপুরে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান নাজমুল হক বাবু

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেপালে গেলো ১ হাজার কেজি আম

কেএমপি’র খুলনা থানার অভিযানে চো’রাই মোটরসাইকেলসহ আটক-১

হোমনায় দিনে-দুপুরে এনজিও কর্মীর ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

তেঁতুলিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় শিশুর `মৃত্যু’

ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ