crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০১৯ ২:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আগামী ৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বলেন, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০ হাজার ২২৭ জন পাস করেন। পাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনালী ব্যাংক পিএলসি তে ডিএমডি পদে যোগদান করলেন হোমনার কৃতী সন্তান রেজাউল করিম

ঝিনাইদহে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল

Thai Fried Noodle

সয়াবিন পরিহার করে সরিষাতে ফিরে আসতে হবে : করিমগঞ্জে কৃষিকর্মকর্তা

ঝিনাইদহে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রসাশন

নীলফামারীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বকশীগঞ্জে পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-৪,স্বতন্ত্র ১ বিজয়ী

প্রত্যাহার করা হলো তিন জেলার ডিসিকে

সারা দেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দেবীগঞ্জে ঝাড়ু প্রদর্শন ও মানববন্ধন

তিতাসে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমিন প্রচারণায় এগিয়ে