crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজধানীসহ দেশের আট জেলার ১১টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের আট জেলার ১১টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের একাধিক টিম এসব অভিযানে পরিচালনা করে। অভিযানকালে হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসকের অনুপস্থিতির প্রমাণ পায় দুদক। ঢাকার তিনটি হাসপাতালে ১১ শতাংশ চিকিৎসক অনুপস্থিত থাকলেও ঢাকার বাইরের সাতটি হাসপাতালে ৬২ শতাংশ চিকিৎসক অনুপস্থিত ছিলেন বলে জানায় দুদক।

সোমবার যেসব হাসপাতালে অভিযান চালানো হয় সেগুলো হলো- ঢাকার তিনটি কর্মচারী কল্যাণ হাসপাতাল, মা ও শিশু সদন ও মুগদা জেনারেল হাসাপাতাল, ময়মনসিংহের মুক্তাগাছা, টাঙ্গাইলের দেলদুয়ার, রংপুরের পীরগাছা, রাজশাহীর গোদাগাড়ী, কুষ্টিয়ার কুমারখালি ও পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর জেনারেল হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতাল।অভিযানকালে সকালে মুগদা হাসপাতালের ট্রেচার আবু মুছা ভুঁইয়াকে ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরে ফেলে দুদক টিম।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বিকালে সাংবাদিকদের জানান, কমিশনের ১১টি দল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে অভিযান চালায়।ঢাকার দু’টি হাসপাতালে রোস্টার ডিউটি অনুসারে ১১০ জন চিকিৎসক উপস্থিত থাকার কথা থাকলেও ৯৯ জন চিকিৎসক দায়িত্ব পালন করছিলেন। বাকি ১১ জন ছিলেন অনুপস্থিত। আর ঢাকার বাইরের সাত জেলার হাসপাতালে রোস্টার ডিউটি অনুযায়ী ১৩১ জন চিকিৎসকের মধ্যে ৫০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন, ৮১ জন চিকিৎসক অনুপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আবু মুছা মিঞা নামের এক কর্মচারীকে রোগীর স্বজনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের সুপারিশে বরখাস্ত করা হয়।

সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তির বিষয়ে হটলাইনে অভিযোগ পেয়ে এসব অভিযোগ চালানো হয় বলে জানান দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্য সেক্টরে এ অবক্ষয় অত্যন্ত দুঃখজনক। মানবসেবার চেতনা না থাকলে চিকিৎসা সেবা পরিত্যাগ করা উচিত। তবে দায়িত্বে অবহেলার বিষয়ে দুদক কঠোর অবস্থান নেবে। সারা দেশের স্বাস্থ্য সেক্টর দুদকের নজরদারিতে থাকবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে শাহিন হত্যাকাণ্ডের মূল আসামি ঠাকুরগাঁও থেকে আটক

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ১০০০ পিস ইয়াবা ও পিকআপসহ গ্রেফতার ৩

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

কেন্দ্র দখল করে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

মাদারগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ওষুধ উদ্ধার, দোকান মালিকের ১বছরের কারাদণ্ড

শ্যামগঞ্জ বাজারে অ’গ্নিকাণ্ডে ২ দোকান ভ’স্মীভূত

হোমনার মাহবুব আলম পুলিশের বিপিএম-সেবা পদকে ভূষিত

রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

নাসিরনগরে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত