crimepatrol24
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে টার্কি খামারীদের ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরে টার্কি মুরগি খামারীদের ৮কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ পরিচালকের বিরুদ্ধে অক্টালিংক এগ্রো লিমিটেড কোম্পানির পরিচালক সংবাদ সম্মেলন করেছেন।
আজ ৩০ নভেম্বর শনিবার  দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকায় নিজ চেম্বারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে  অক্টালিংক এগ্রো লিমিটেড কোম্পানির পরিচালক ডা. সৈয়দ আবু তালেব ও সাবেক চেয়ারম্যান মওদুদা আখতার এই অভিযোগ করেন।
রংপুরে অক্টালিংক এগ্রো লিমিটেড নামে প্রতিষ্ঠানের ৬ পরিচালকের বিরুদ্ধে আত্মসাতের এমন অভিযোগ উঠেছে।

জানা গেছে, অভিযুক্তরা টার্কি খামারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করাসহ বহুমুখী প্রলোভন দেখিয়ে বিশাল অঙ্কের এই ৮কোটি টাকা হাতিয়ে এখন গা ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় গত ১৮ নভেম্বর রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গা ঢাকা দেওয়া ওই ৬ পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আনতে একটি মামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্যে ডা. সৈয়দ আবু তালেব বলেন, চাকরি থেকে অবসর গ্রহণের পর আমার গ্রামের বাড়ি মিঠাপুকুর এলাকার শাকিল নামে এক ব্যক্তির মাধ্যমে ইসমাইল হোসেন শাওনের পরিচয় হয়। পরবর্তীতে শাওন বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে ও আমার স্ত্রীকে স্থানীয় খামারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাসহ এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক বিনিয়োগের প্রস্তাব দেন।

তিনি বলেন, গত বছরের ৩ এপ্রিল জয়েন্ট স্টক কোম্পানি হতে অক্টালিংক এগ্রো লিমিটেড নামের এই কোম্পানিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। ওই সময়ে আমার স্ত্রী মওদুদা আখতারকে চেয়ারম্যান, ইসমাইল হোসেন শাওনকে ব্যবস্থাপনা পরিচালক ও তাকেসহ আরও ৬ জনকে পরিচালক করা হয়। উল্লেখ্য, ব্যক্তিগত কারণে চলতি বছরের ২৫ জুন  মওদুদা আখতার কোম্পানির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

তিতাসে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহে উত্তম কাজের স্বীকৃতি হিসাবে সার্জেন্ট মোস্তাাফিজুর রহমানকে আবারো নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

ডোমারে মৃত্যু দাবির চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ পালন