crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বাড়ির সীমানায় ঘর উঠানোকে কেন্দ্র করে আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নিজ বাড়ির সীমানায় ঘর উঠানোকে কেন্দ্র করে বৃদ্ধসহ এক মহিলা গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী মাঝাপাড়া গ্রামে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের নুরল ইসলামের ছেলে হাসান শরীফের সাথে প্রতিবেশী মৃত হয়রদ্দিনের ছেলে শহিদুল্লার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ২৫ নভেম্বর সকাল ১০টায় হাসান শরীফ তার সীমানার পাকা ঘরে টিন লাগাতে গেলে শহিদুল্লাহ ও তার ছেলে রাজু, জাকারিয়া কাজে বাধা দেয়। যার কারণে এক পর্যায়ে শহিদুল্লাহ তার দলবল মিলে দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষদের বেধরক মারপিট করে। তাদের আঘাতে হাসান শরীফের বৃদ্ধ পিতা নুরল ইসলাম (৭৭) ও স্ত্রী আর্জিনা বেগম (৩২) গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ওই রাতে হাসান শরীফ বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, থানায় অভিযোগ দিয়েছে, এএসআই গোলাম মোস্তফাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

হোমনায় বাতিল হলো ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র

মধুপুরে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে ২১৯ পিস ইয়াবাসহ একজন আটক

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কবরের আযাব থেকে মুক্তি লাভের আমল

মানুষের ভিড়ে জমজমাট ভোলায় কোরবানির পশুরহাটগুলো

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো—নেটওয়ার্কিং, অর্থায়ন ও ট্রেড পোর্টালের সুযোগ-সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে বঙ্গবন্ধু ম্যুরালে হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

ডোমার চাঁন্দখানায় পারিবারিক দ্বন্দ্বের কারণে মসজিদের নির্মাণ কাজ বন্ধ