crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
গোখাদ্যের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় ঝিনাইদহ জেলায় ধানী জমিতে ঘাস চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। লাভজনক হওয়ায় প্রতি বছর নতুন নতুন জমিতে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সূত্রে জানা গেছে, প্রথমে কোটচাঁদপুর উপজেলায় ১৯৯৫ সালে বাণিজ্যিকভাবে ঘাস চাষ শুরু করে কয়েকজন কৃষক। ঘাস চাষ লাভজনক দেখে অন্য চাষিরাও ধীরে ধীরে ঘাস চাষ শুরু করে। এরপর কালীগঞ্জ, মহেশপুর, ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় ঘাস চাষে বিস্তার ঘটে।

শৈলকুপার হাবিবপুর গ্রামের চাষি সুজন হোসেন জানান, সাত বিঘা জমিতে ঘাস চাষ করছেন। ঘাস ভালো হলে এক বিঘাতে ৬০ হাজার টাকার আয় হয়। আর বিঘাপ্রতি চাষে খরচ ১৫-১৬ হাজার টাকা। পাইকাররা খেত থেকে ঘাস কিনে নিয়ে যায়। গোখাদ্যের দোকানে ভূসি, ধানের কুড়া ও খুদ চালের সঙ্গে কাঁচা ঘাসও বিক্রি হচ্ছে। এক আঁটি কাঁচা ঘাস খুচরা ২০ টাকা করে বিক্রি হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, জেলায় নতুন নতুন গরুর খামার গড়ে উঠছে। এজন্য ঘাসের চাহিদা বাড়ছে। ঘাস চাষও বাড়ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আজ বাউল সাধক দুর্বিন শাহ এর জন্মদিন

জগন্নাথপুর-সিলেট সড়কে ২৫ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু

দিনাজপুরে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

হোমনায় ডিজিটাল বাংলাদেশ উদযাপন

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

অতিরিক্ত খাজনা নেওয়ায় বানেশ্বরে ইজারাদারের জরিমানা

সাতক্ষীরায় উপজেলা আ’লীগের নৌকা বিজয়ের লক্ষ্যে কর্মী সমাবেশ ও র‍্যালী

ভাঙ্গায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২