crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের স্থান হবে জেলখানা :ঝিনাইদহের পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০১৯ ৩:৪৫ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের জায়গা হবে জেল হাজতে’। এ এলাকার শান্তি- শৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে আমার যা করার দরকার তাই করবো বলে হুশিয়ারি দিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর থানা পুলিশের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি তো জানি রাজনীতি মানুষের ভালো থাকার জন্য, অধিকার আদায়ের জন্য। কিন্তু এখানে হয়েছে অপরাজনীতি। আপনারা সঠিক নেতৃত্ব না পেয়ে মামলা, হামলা করছেন। যার পরিনতি হত্যা পর্যন্ত হয়েছে। এতে আপনারা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ থেকে দূরে রাখার জন্যই আজকের এই আয়োজন। আপনাদের প্রতি আহ্বান ফুরসন্দি ইউনিয়নে যেন আর কোন মারামারি, হামলা, ভাংচুর না হয়। আপনারা শান্তিতে থাকুন, আমরা এটাই কামনা করি।

সদর থানার ওসি মিজানুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম হিরণ। সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুরসন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে এলাকার শান্তি বজায় রাখতে ঢাল, সুড়কিসহ দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেয় এলাকাবাসী। এছাড়াও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতে কোন প্রকার মারামারি বা সংঘর্ষে লিপ্ত হবে না বলে আশ্বাস প্রদান করেন এলাকার মানুষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের শ্যামপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িছাড়া ১৫ টি পরিবার , প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষাৎ

ঝিনাইদহে ধরা পড়ল মেছবাঘের শাবক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন

কালীগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধারের মামলার আসামি চুয়াডাঙ্গা থেকে গ্রেফেতার করল ঝিনাইদহ র‌্যাব-৬

রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহে দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি