crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পর্দা কেনার দুর্নীতির কাছে বালিশ হেরে গেছে : ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক >>

ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফেমিক) হাসপাতালের পর্দা কেনার দুর্নীতির কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কেনার দুর্নীতি হেরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বালিশ কোথায়? বালিশতো হেরে গেছে পর্দার কাছে! এ হচ্ছে অবস্থা! সব লুট করছে চারদিকে। এমনভাবে লুট করছে যে, এই দেশকে একটি ফোকলা অর্থনীতিতে পরিনত করছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবরা থাকলে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, রূপপুরে এভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতো না। ব্যাঙের ছাতার মতো ব্যাংক হতো না। সাইফুর রহমান সাহেব দেশপ্রেমিক ছিলেন, দেশকে ভালোবাসতেন। নিজের বা দলের লাভবান হওয়ার জন্য দেশের সার্থকে জলাঞ্জলি দেননি।

তিনি বলেন, সাইফুর রহমান সাহেব ব্যাংক দেননি। তখন কয়েকটি প্রাইভেট ব্যাংক ছিল। খুব চাপ ছিল, চতুর্দিক থেকে চাপ ছিল যে নতুন ব্যাংক দিতে হবে। এ নিয়ে আমাদের অনেকে বিক্ষুব্ধ ছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, আমিতো দেশটাকে একটা লুটেরা অর্থনীতিতে পরিনত করতে পারি না। আজকে প্রমাণিত হয়েছে, এই যে ব্যাঙের ছাতার মতো ব্যাংক দিয়েছে, সব মুখ থুবড়ে পড়ছে।

তিনি অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, হলমার্ককে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ লুটেরা অর্থনীতিকে আবার লুটেরাদের হাতে দেওয়া হবে। এটাই এদের মূল চরিত্র।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি না কি অর্থনীতির আইডল। এটা আদর্শ, মডেল! কিন্তু অতিদ্রুত বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেছে, এটা একটা ফাঁপা অর্থনীতিতে পরিণত হয়েছে। অথচ সাইফুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়ার সময় এ অর্থনীতি ছিল দৃঢ় অর্থনীতি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ঘোড়াঘাটে মহিলা যাত্রী সেজে অটোরিকশা চুরি, চো’র চক্রের ৭ সদস্য গ্রেফতার

রংপুরে ৩ লক্ষাধিক টাকার নকল স্বাস্থ্য সুরক্ষার পণ্য ও সরঞ্জামাদি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে মানববন্ধন

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও ঝিনাইগাতীর আশরাফুল আলম রাসেল

ফেনীর পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’, দুদকের মামলা

Tennis Match: Go Federer

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রেফতার

হোমনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত