crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ

Rule- 29 : কোনো বাংলা বাক্যে ধরে বা যাবত, হতে বা থেকে কর্তা কোনোকিছু করছিল, বলছিল, যাচ্ছিল, খাচ্ছিল ইত্যাদি যুক্ত থাকলে Past perfect continuous tense হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :

গঠন : Sub: + had been+ মূল verb এর শেষে ‘ing’ যোগ + Ext.

যেমন :
আমি এক ঘণ্টা যাবত পড়ছিলাম – I had been reading for an hour.

সে ২০০০ সাল থেকে ঢাকায় বাস করছিল – He had been living in Dhaka since 2000.

Note : বাংলা বাক্যটিতে ধরে বা যাবত থাকলে ‘for’ বসে এবং হতে বা থেকে থাকলে ‘since’ বসে।

Rule- 30: কোনো বাংলা বাক্যে ধরে বা যাবত, হতে বা থেকে কর্তা কোনোকিছু করছিল না, বলছিল না, যাচ্ছিল না, খাচ্ছিল না ইত্যাদি যুক্ত থাকলে Past perfect continuous tense এর negative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :

গঠন : Sub: + had not been+ মূল verb এর শেষে ‘ing’ যোগ + Ext.

যেমন :
আমি এক ঘণ্টা যাবত পড়ছিলাম না – I had not been reading for an hour.

সে ২০০০ সাল থেকে ঢাকায় বাস করছিল না – He had not been living in Dhaka since 2000.

Note : বাংলা বাক্যটিতে ধরে বা যাবত থাকলে ‘for’ বসে এবং হতে বা থেকে থাকলে ‘since’ বসে।

Rule- 31 : কোনো বাংলা বাক্যে ধরে বা যাবত, হতে বা থেকে কর্তা কি কোনোকিছু করছিল? বলছিল? যাচ্ছিল? খাচ্ছিল? ইত্যাদি যুক্ত থাকলে Past perfect continuous tense এর interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :

গঠন : Had+ sub.+ been+ মূল verb এর শেষে ‘ing’ যোগ + Ext.+?

যেমন :
আমি কি এক ঘণ্টা যাবত পড়ছিলাম? – Had I been reading for an hour?

সে কি ২০০০ সাল থেকে ঢাকায় বাস করছিল? – Had he been living in Dhaka since 2000?

Note : বাংলা বাক্যটিতে ধরে বা যাবত থাকলে ‘for’ বসে এবং হতে বা থেকে থাকলে ‘since’ বসে।

Rule- 32 : কোনো বাংলা বাক্যে ধরে বা যাবত, হতে বা থেকে কর্তা কি কোনোকিছু করছিল না? বলছিল না? যাচ্ছিল না? খাচ্ছিল না? ইত্যাদি যুক্ত থাকলে Past perfect continuous tense এর negative interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :

গঠন : Had+ sub.+ not been+ মূল verb এর শেষে ‘ing’ যোগ + Ext.+?

যেমন :
আমি কি এক ঘণ্টা যাবত পড়ছিলাম না? – Had I not been reading for an hour?

সে কি ২০০০ সাল থেকে ঢাকায় বাস করছিল না? – Had he not been living in Dhaka since 2000?

Note : বাংলা বাক্যটিতে ধরে বা যাবত থাকলে ‘for’ বসে এবং হতে বা থেকে থাকলে ‘since’ বসে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

হোমনায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

পাবনা চাটমোহরের বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দের ‘বড়াল নদী’র অংশ পরিদর্শন

হোমনায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১৭ জনকে জরিমানা করলেন ইউএনও

অপরাধ দমনে ঝিনাইদহ শহরে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনায় নতুন পুলিশ সুপারের যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনায় নতুন পুলিশ সুপারের যোগদান

অনুমোদনহীন দোকান খোলা রাখায় দুই জনকে জরিমানা

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন

পুঠিয়া সাংবাদিক সমাজের নতুন কমিটি গঠন