crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে (মউশিক) দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া তিন শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মারা যাওয়া তিন মউশিক শিক্ষকের পরিবারকে একটি করে গরু উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বোদা উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও মউশিক শিক্ষক কল্যাণ সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন বোদার ফিল্ড সুপারভাইজার মোকাররাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির রংপুর বিভাগের সভাপতি আবুল বাশার, খোশবাজার ছা. দা. কামিল মাদ্রাসার সাবেক সুপার ও বোদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোলায়মান আলী প্রমুখ।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের দীর্ঘদিনের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন এবং তাদের অবসরজীবনের সুস্থতা ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে মারা যাওয়া শিক্ষকদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানান তারা।অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মউশিক শিক্ষক ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অধিগ্রহণকৃত জায়গায় উচ্ছেদ অভিযান চালিছে রংপুর সিটি কর্পোরেশন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৭ মা’দক কারবারি গ্রে’ফতার

পাবনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন, আটক- ৪

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

রংপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ -৫

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

রাজধানীতে ১ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁ’জাসহ গ্রে’ফতার-২

রাজধানীতে ১ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁ’জাসহ গ্রে’ফতার-২

মাথা যন্ত্রণা থেকে মুক্তির উপায়

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত দেবের বিরুদ্ধে নতুন করে আবারো শুরু হল তদন্ত