crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ -৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১১, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুর নগরীতে দুইটি চলন্ত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে দগ্ধ হয়েছেন ৫ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর রংপুর মডেল কলেজ সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল দুটি ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও তাজহাট থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন, রংপুর নগরীর ডিসির মোড় এলাকার আলমগীর হোসেন (৪৫) ও নগরীর পানবাড়ি এলাকার আরিফুজ্জামান আরিফ মাস্টার (৪৫)। দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে মডেল কলেজের সম্মুখে ডিসকভার ও পালসার মোটরসাইকেল দু’টির চালক খুব দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি চলন্ত বাস ডিসকভার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইঞ্জিনে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আরপিএমপি`র তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে দগ্ধ ১ জনসহ গুরুতর জখম ও রক্তমাখা অবস্থায় ৪ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই মোটরসাইকেল চালকের নাম ঠিকানা পাওয়া গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে ফোনে ডেকে নিয়ে যুবকের কব্জি কে’টে দিল স’ন্ত্রাসীরা

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬৪ ভাগ!

মধুপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাবো : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ পালন

নেত্রকোনায় মুক্তিযোদ্ধা বাবাকে মারধর,মাদকাসক্ত ছেলে গ্রেফতার

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের নানা প্রকার অপকর্মে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের নানা প্রকার অপকর্মে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী