crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অভিযোগ, কিশোরগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, গত ২৮ সেপ্টেম্বর বড়িবাড়ী ইউনিয়নের পাটকাহানিয়া (ভুগলী) নদীকে কেন্দ্র করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। তাদের দাবি, ওই মানববন্ধন ও বক্তব্যে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা, অপপ্রচারমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

পরে আইনজীবীরা ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট এম এম হিলালী, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট শওকত কবীর খোকন, অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শাল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী, অ্যাডভোকেট সাজবীন সুলতানা, অ্যাডভোকেট মীর সাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা।

বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে একজন আইনজীবীর পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইটনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

এদিকে, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় বনের ৫ শতাধিক গাছ ক’র্তন করেছে দু’র্বৃত্তরা

ময়মনসিংহের ভালুকায় বনের ৫ শতাধিক গাছ ক’র্তন করেছে দু’র্বৃত্তরা

ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডোমারে ওসি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার-২

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ

আগামী ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসেন