crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

 

‎মোঃ আল আমিন, ‎কিশোরগঞ্জ থেকে।।
‎কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) মারিয়া বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার।

‎অভিযানে মারিয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

‎এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৩ লাখ টাকা এবং আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

‎এছাড়া সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া-দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানে পাওয়া অসংগতি দূর করতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

‎অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের পৃথক দল সার্বিক সহযোগিতা করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

নীলফামারীতে নেসকোর পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ব্যক্তি পর্যায়ে সুদের ব্যবসা ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

ডোমারে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঢাকা ফেরত ৬জন কোয়ারেন্টাইনে

ডিমলায় তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১০ বছর পূর্তি উদযাপন

শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে, চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার