crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে পঞ্চগড়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পঞ্চগড়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের ব্যবস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত প্রধান অতিথি জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে মানুষকে জানানো প্রয়োজন। এ কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে শুধু আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করলেই হবে না, এর সুফল সম্পর্কে জনগণকে জানাতে হবে। স্থানীয় পর্যায়ে যেসব ছোটখাটো বিরোধ দেখা দেয়, সেগুলো দ্রুত নিষ্পত্তির সুযোগ সম্পর্কে মানুষকে অবহিত করা গেলে গ্রাম আদালতের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা আরও বাড়বে।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার গ্রাম আদালতের কার্যক্রম ও জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালতের উদ্দেশ্য, এখতিয়ার ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা তৈরি করা জরুরি। এ জন্য স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে প্রচার কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তবে এর কার্যক্রম সম্পর্কে অনেক মানুষের মধ্যে পর্যাপ্ত ধারণা না থাকায় ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে জানাতে সভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, স্থানীয় গণমাধ্যম ও বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা সমাজসেবার উপপরিচালক অনিল চন্দ্র বর্মন, জেলা তথ্য অধিকার কবির উদ্দিন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রাজিউর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা!

চকরিয়ায় করোনায় কেড়ে নিল মিনার প্রাণ

জগন্নাথপুরে নমুনা সংগ্রহকারী নিজেই করোনায় আক্রান্ত

নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে মাটি মাখা মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আল্ট্রা-পুওর কর্মসূচি পরিদর্শন

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আল্ট্রা-পুওর কর্মসূচি পরিদর্শন

সরিষাবাড়ীতে ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক