crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
সারাদেশে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি স্থানীয় শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়।
এর আগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও. মোহাম্মদ আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুল মাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের ওপর এর প্রভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাটা বাজার জামালপুরকে ১০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে ২৪ ঘন্টায় ৫১জনের করোনা শনাক্ত, মৃত্যু ১জন, মোট মৃত্যু ১৮জন

জনবল সংকটে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০ জনের বিপরীতে কনসালট্যান্ট ১ জন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনে নিয়োগ

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

হোমনায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাটে বাজার মনিটরিং করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মামুন আল কাওসার শেখ