crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
‎নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন আনুষ্ঠানিকভাবে নতুন এ ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।
‎এ সময় বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ নাগরিকদের নানা ধরনের জটিলতা ও ভোগান্তির মুখোমুখি হতে হয়। নতুন জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা আরও সহজে ও দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

‎জেলা ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত সেবা একটি জনবান্ধব পরিবেশে প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেবাগ্রহীতাদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর সেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

‎উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন সেবা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে অতিথিদের অবহিত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে কিশোরগঞ্জের ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজ ও হ*য়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামায়াতের অ্যাসিস্ট্যাণ্ট সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

কেএমপি’র নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কেএমপি’র নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহেশপুর সীমান্তে শিশুসহ ১৩ জন আটক

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক অধ্যাপক শাহ আলমের স্মরণসভা অনুষ্ঠিত

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় পোল্ট্রি ফার্মে অ’গ্নিকাণ্ড

পুঠিয়ায় পোল্ট্রি ফার্মে অ’গ্নিকাণ্ড

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন