crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ‎মা*দক-স*ন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে উদ্যোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, ‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
‎কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও সমন্বিত ও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

‎পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি মা*দক, স*ন্ত্রাস, কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।

‎তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টায় কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।’

‎সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

ডোমার ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

শীতে কাঁপছে ঘোড়াঘাটসহ উত্তরাঞ্চল, শীতবস্ত্রের সরকারি বরাদ্দ অপ্রতুল, পাশে নেই বিত্তবানরা!

আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা: তারেক রহমান

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক-৭