crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। দেশের বহু মানুষ জ্বালানি সমস্যায় কষ্ট পাচ্ছেন। আমরা সেটা অস্বীকার করছি না এবং যেহেতু বিএনপি সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত সরকার, সেজন্য এই সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এটি বাস্তবায়নের জন্য কিছু সময় প্রয়োজন। বিএনপি সরকার সেভাবেই কর্মপরিকল্পনা গ্রহণ করছে, ভবিষ্যতে আবারও বিশ্বে এ ধরনের কোনো সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে এই জ্বালানি সংকটে পড়তে না হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সরকারপ্রধান দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে আছে, সেহেতু দেশের বহু শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ এই জ্বালানি সমস্যায় কষ্ট পাচ্ছেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমরা স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্যাগুলোর কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটিকে এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না; বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে এবং একই সঙ্গে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই, যাতে করে দেশের মানুষকে ভবিষ্যতে আর সমস্যায় না পড়তে হয়।”

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

সভা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ অনুষ্ঠানে অংশ নেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ডেঙ্গু জ্বরে সারাদেশে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০

সুপারির গাছ ভেঙ্গে প্রাণ গেল কিশোরের

সাংবাদিককে হে’নস্তাকারী সেই পুলিশ কনস্টেবল ক্লোজড

সাংবাদিককে হে’নস্তাকারী সেই পুলিশ কনস্টেবল ক্লোজড

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

আগামী মাস থেকেই হয়ত বিদ্যুৎ-জ্বালানির জন্য এত কষ্ট আর থাকবে না- প্রধানমন্ত্রীর

আগামী মাস থেকেই হয়ত বিদ্যুৎ-জ্বালানির জন্য এত কষ্ট আর থাকবে না- প্রধানমন্ত্রীর

পঞ্চগড় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা

করোনা ভাইরাস থেকে বাঁচতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র তিন পরামর্শ

তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের আশঙ্কা

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান