crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে যশোদল ইউনিয়ন দলকে হারিয়ে ফাইনালে উঠেছে রশিদাবাদ ইউনিয়ন দল।
সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টায় কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা মহিনন্দ ইউনিয়নের উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে রশিদাবাদ ও যশোদল ইউনিয়ন দল মুখোমুখি হয়।

নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলাটি ড্র হয়। পরে টাইব্রেকারে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে যশোদল ইউনিয়ন দলকে ৪-৩ গোলে পরাজিত করে রশিদাবাদ ইউনিয়ন দল ফাইনালে জায়গা করে নেয়।

এর আগে গত ২৯ জুলাই বর্ণাঢ্য আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম (এমপি)। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় লতিফাবাদ ইউনিয়ন ও যশোদল ইউনিয়ন দল।
এখন ফাইনালে রশিদাবাদ ইউনিয়ন দল মুখোমুখি হবে মারিয়া ইউনিয়ন দলের বিপক্ষে। ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল সি’লগালা

ডিমলায় ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল সি’লগালা

কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হ*ত্যা মামলা

পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

চান্দিনায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন দাউদকান্দি-চান্দিনা সার্কেল এএসপি জুয়েল রানা

চকরিয়ায় আয়কর মেলার শুভ উদ্ভোধন

বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি পৌরসভার কাছে হস্তান্তর

ডোমারে দীপ্ত টিভির জন্মদিন পালিত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

নাসিরনগরে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত