crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় হেরোইন কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করে।

গ্রেফতার তফিজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরুইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. নাজিম উদ্দীন।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় তফিজুলের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আরও দাবি, জিজ্ঞাসাবাদে তফিজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে পুঠিয়ার বানেশ্বরসহ বিভিন্ন এলাকায় তা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাট বেলোওয়া নয়নদিঘি গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘর দ’খল করে নিল মুকুল!

নাসিরনগরে আমন ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

দিনাজপুরে সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

ডিমলায় সুবিধাভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা

আরপিএমপি’র সাফল্য ও গৌরবময় সেবার ২য় বর্ষপূর্তি উদযাপন

টেকনাফ মডেল থানার অভিযানে চাঞ্চল্যকর মোস্তাক হ’ত্যার পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৬

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর ইন্তেকাল

কেন্দ্র দখল করে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোরগঞ্জে কাঠমিস্ত্রী ফখরুল হ*ত্যাকাণ্ড: ১৯ দিন পর মৃত্যু, বিচার দাবিতে পরিবার