crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৭২০২৭-২০২৮ (দ্বি-বার্ষিক) মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)।

চেম্বারের প্রকাশিত নির্বাচনী তফসিল ও চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, পরিচালক পদে বৈধভাবে মনোনয়নপত্র দাখিলের পর তাঁর বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এর মাধ্যমে আগামী দুই বছরের জন্য কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়নের অনুকূল পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নবনির্বাচিত পরিচালক মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ) তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। চেম্বারের প্রতিটি সদস্যের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান এবং জেলার ব্যবসা-বাণিজ্যের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং আধুনিক ও প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করবেন।
এদিকে তাঁর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার খবরে জেলার বিভিন্ন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’

তারা আশা প্রকাশ করেন, জি. এস. শরীফের অভিজ্ঞতা, সততা, নেতৃত্বগুণ ও ব্যবসায়িক দূরদর্শিতা কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কে হতে পারেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি

বিচারাধীন পাঁচটি মাদক মামলার আসামী কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর!

হোমনার কৃতীসন্তান ডাঃ মাহবুব ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ

পাবনায় তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা

জগন্নাথপুরে বেড়িবাঁধের কাজে অনিয়মের অভিযোগ

চকরিয়ায় বনবিভাগের অভিযানে ২টি স্যালু মেশিনসহ ৩শত ফুট পাইপ ধ্বংস

রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের কনক কান্তি দাস সভাপতি, জে এম রশিদুল সম্পাদক নির্বাচিত

প্রতিনিধি আবশ্যক

ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন