crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি।।

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে কথিত গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, আর্থিক অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থাপনা ও রোগী হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাসপাতালের সেবাগ্রহীতা, বিশিষ্ট সমাজসেবক ও সচেতন নাগরিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে “অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে, জামালপুরবাসীর পক্ষে” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবু সায়েম মোহাম্মদ সা’- আদাত উল করীম, ডায়াবেটিস হাসপাতালের সেবাগ্রহীতা মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস হাসপাতালের শুভাকাঙ্ক্ষী আলতাফ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক ও হাসপাতালের শুভাকাঙ্ক্ষী মনিরুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জেলার অন্যতম জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠান জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, রোগীদের হয়রানি এবং চিকিৎসাসেবার মান অবনতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাসপাতালের পরিচালনা কমিটি গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে না। একই ব্যক্তি দীর্ঘ সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের আয়-ব্যয়ের হিসাব, অডিট, ক্রয় কার্যক্রম, স্টোর ব্যবস্থাপনা এবং বিভিন্ন আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী দরিদ্র রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও সুযোগ-সুবিধার ক্ষেত্রেও অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে।

মানববন্ধন থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের কমিটি পুনর্গঠন

আবারও রংপুর সিটি মেয়র জাপার মোস্তফা

আবারও রংপুর সিটি মেয়র জাপার মোস্তফা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ট্রাক-সিএনজি সং’ঘর্ষে নি’হত ১, আহত ৪

জামালপুরে ট্রাক-সিএনজি সং’ঘর্ষে নি’হত ১, আহত ৪

ইসলামপুরে যমুনা নদীতে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা

সৈয়দপুরে ত্রাণের দাবিতে অসহায় মানুষদের মানববন্ধন ও সড়ক অবরোধ

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করে রাখার মামলায় দুই আসামী গ্রেফতার 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২